●লকডাউন ও বাঙালি●
◆ প্রথমেই বলে রাখা ভালো । আমিও জন্মসূত্রে বাঙালি ।
◆ সারা বিশ্বে যখন করোনা ভাইরাস এ আক্রান্ত ।ঠিক সেই সময় বিভিন্ন দেশ শুরু করলো lockdown। সেই রীতি ভাঙেনি আমাদের দেশ তথা আমাদের west bengal । আমার তো রীতিমত লজ্জা লাগছে, আমাদের এই চরম অদূরদর্শী কাজ এর ফলে আমাদের দেশ তথা আমাদের দেশ আজ বিপদে । কয়েকটা points আমি লিখছি কেন লজ্জা লাগছে ।
১, আমরা বাঙালি আমাদের , মাছ না খেলে চলে নাহ ,, তাই আলু ভাতে ভাত খাওয়া গেলেও আমরা প্রতিদিন হাটে বাজারে ভিড় করছি ।
২,আমরা বাঙালি আমাদের , আবার চা দোকান এ গিয়ে আড্ডা দিয়ে চা খেতে হয় । আমরা বাড়িতে চা খেয়ে অতটা মজা পাইনা যতটা চা দোকানে পাই।
৩, আমরা বাঙালি আমাদের , আবার ত্রাণ বিলি করার একটা অদম্য ইচ্ছে ও আছে। ত্রাণ বিলি করে আমরা একটা সেলফিতে নিতেও একদম ভুলে যাই না ।
৪, আমরা বাঙালি আমাদের , তো রাজনৈতিক তর্জা করতে খুব ভালো লাগে, তাই আমরা এই বিপদের দিনেও শুরু করেছি , এই নোংরা খেলা।
৫, আমরা বাঙালি আমাদের , পরিবার কে বাঁচানোর জন্য আমরা ঔষধ দোকান থেকে ইনসুলিন, মাল্টি ভিটামিন্স, হাইড্রোক্সি ক্লোরোকুইন জমা করেছি অকারনে।
৬, আমরা আবার ২ টাকা কেজি চাল খেয়ে কিছু টাকা জমিয়ে সেই টাকা নিয়ে অকালে মদ খাওয়ার জন্য, লম্বা লম্বা লাইন দিই ।
৭, করনা জর্জরিত এই দুর্দিনে আমরা আবার কালবাজারি করতেও পিছু হঠছিনা । আমরা এই সময়ে ও নিত্য প্রয়োজনীয় জিনিস গুলোর দাম বাড়িয়ে চলেছি ।
৮, লজ্জার ব্যাপার আমাদের এই বাংলায় কিছু ডাক্তার ও পার্টি বাজি করছে ।
৯, আর ও লজ্জার বিষয় তথ্যের গরমিল এই বাংলায় বেশি লক্ষ করা যাচ্ছে ।
১০, সাম্প্রদায়িক দাঙ্গা এই দুর্দিনে খুব ভালো ভাবে চলেছে , প্রদীপ , মোমবাতি এগুলি জ্বালানো নিয়ে কেজানে আমি যতটা জানি ভারতের বেশির ভাগ ধর্মের মানুষ তাদের ভগবান কে ডাকার জন্য মোমবাতি জ্বালিয়ে থাকে । এখানে ধর্মের উস্কানি এতোটুকু ও ছিল না।
লজ্জা যদি এতটুকু থাকে,তাহলে lockdown থেকে আমরা যে ভুল গুলি করেছি সেগুলি শুধরে নেওয়া দরকার ।
🤩🤩🤩🤩🤩
ReplyDelete